আপনি যদি আরেকটা বিয়ে করতে চান, পরবর্তী নতুন বউয়ের বাসা হবে আলাদা ।
আপনি আরেকজন মেয়েকে বিয়ে করে এনে পুরাতন বউয়ের বাসায় তুলতে পারবেন না । যদি সামর্থ থাকে তাহলে নতুন বউয়ের জন্য আলাদা বাসা-বাড়ি বানিয়ে তারপর পরবর্তি বিয়েটা করুন ।
দ্বিতীয় বিয়েটা নবীজীর সুন্নত। কিন্তু আপনারা নিয়ম না জেনে দ্বিতীয় বিয়ে করে সমাজে বিতর্ক তৈরি করছেন এবং নবীজীর সুন্নাহর মত একটা গুরুত্বপূর্ণ বিষয়কে সমাজের মানুষ খারাপভাবে বিবেচনা করছে।
![]() |
| নব বধুর বাসা |
দ্বিতীয় বা তৃতীয়
বিয়ে করতে হলে আগে প্রত্যেক বিবির জন্য আলাদা বাড়ি তৈরি করুন । যদি আলাদা বাড়ি তৈরি
করার সামর্থ্য না থাকে তাহলে পরবর্তী বিয়ে করতে যাবেন না।
প্রথম বউ বিয়ের
পর পছন্দ মত নিজের সংসার সাজিয়েছে, নিজের ঘর ঘুচিয়েছে। দিনকাল তার ভালই যাচ্ছে । হটাত
করে বলা নাই, কউয়া নাই, একটা মেয়েকে বিয়ে করে আগের বাড়িয়ে চলে আসলেন, এসে পুরাতন বউকে
বাসা থেকে বের করে দিয়ে, পুরাতন বউয়ের সাজানো বাসায় নতুন বউকে নিয়ে বাসর করলেন এবং
সংসার করা শুরু করলেন, পুরাতন বউ কিছু বললেই তাকে সবার সামনে মারধর শুরু করলেন এরকম
বিধান ইসলামে কোথাও নাই । এটা জঘন্য কাজ । এই ধরনের কাজের শাস্তি দুনিয়াতেও হবে এবং
পরকালেও হবে ।
তাই একাধিক বিয়ের
আগে ভাবুন – আপনার সামর্থ্য আছে কিনা নববধুকে আলাদা বাড়িতে রাখার, যদি রাখতে না পারেন
তাহলে একটি বিয়েতেই সন্তুষ্ট থাকুন ।
